বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত

সম্রাটের জামিন নামঞ্জুর, ফের কারাগারে পাঠানোর নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৬২৭৬ বার পঠিত

ফের কারাগারে যেতে হলো ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। ১৩ দিন আগে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় জামিন বাতিল হয়ে যাওয়ায় উচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার (২৪ মে) সকালে আদালতে আত্মসমর্পণ করে আবার জামিন চায় সম্রাট। বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান জামিন শুনানির জন্য ৯ জুন তারিখ রেখে সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১১ মে একই আদালত তিন শর্তে সম্রাটের জামিন দেয়। কিন্তু দুদকের আবেদনে ১৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তা বাতিল করে দেয়। সে সময় সম্রাটের জামিনকে অবৈধ্য বলেও মন্তব্য করেন আদালত।

দুই’শ ১৯ কোটি টাকা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় উচ্চ আদালতের নির্দেশে যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট আদালতে আত্নসমর্পণ করে জামিন এবং চিকিৎসাসহ দুটি আবেদন করেছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..