বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ

শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরিফের

 অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২০৯ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।

হাইকমিশনার বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার আমাদের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে অবস্থান করছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত কথাবার্তা বলেছেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে শেখ হাসিনা দীর্ঘক্ষণ কথা বলেছেন।

মুনা জানান, ক্যামেরন অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফর করতে চান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..