বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

ইন্টারন্যাশনাল ইয়ং কালীনারী আর্টিস্ট এওয়ার্ড পেলো মেধা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৬২২৪ বার পঠিত

এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্রী মারজানা ইসলাম মেধাকে রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন (গ্লোবাল পার্ট) থেকে আন্তর্জাতিক যুব রন্ধন শিল্পী এওয়ার্ড ২০২২ প্রদান করেছে আয়োজন কতৃপক্ষ।

গত ৪ নভেম্বর দিনব্যাপী রাজধানীর বোট ক্লাবে অনুষ্ঠিত ‘সোনার বাংলা লাইভ কুকিং কম্পিটিশন ও ট্রেড এক্সপোতে মেধাকে বিএসসি ইন ফুড ইন্জিনিয়ারিং এর স্টুডেন্ট ও তরুন উদ্যোক্তা রন্ধন শিল্পী হিসেবে এই এওয়ার্ড টি তুলে দেয়।

রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন (বাংলাদেশ চ্যাপ্টার) এর প্রেসিডেন্ট শেফ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হিরো হারতানতো সুবোলা, গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন ইরাকের রাষ্ট্রদূত ইমাদ আলী জালাল মুসায়ী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিওনাল অতিরিক্ত ডিআইজি মোঃ আবু সুফিয়ান, বিটিইএ এর চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর, টোয়াব পরিচালক আবুল ফয়সাল মোঃ সায়েম, বিটিইএ পরিচালক কাজী রহিম শাহরিয়ার।

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে এওয়ার্ড উইনারদের সার্টিফিকেট ও মেডেল ও ট্রপি তুলেদেন রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের গ্লোবাল প্রেসিডেন্ট মাস্টার শেফ প্রিতম সরকার।

বর্তমানে মেধা বিএসসি (ফুড ইঞ্জিনিয়ারিং) নিয়ে এনপি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশে পড়াশোনা করছেন। এছাড়া মেধা প্রফেশনাল কুকিং একাডেমি (পিসিএ)তে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কুকিং এ লেভেল ওয়ান এবং টু শেষ করেন।

২০১৮ সালে Medha’s Food Corner নামে অনলাইনে হোমমেড ফুডের বিজনেস শুরু করেন তিনি। প্রসঙ্গত, এর আগে মারজানা ইসলাম মেধা বিটিইএ বর্ষসেরা রন্ধন শিল্পী এওয়ার্ড ২০২১, বিসিক এসএমই উদ্যোক্তা সম্মাননা ২০২২ পেয়েছেন মেধা, টানা দ্বিতীয় বারের মত ‘বিটিইএ বর্ষসেরা রন্ধন শিল্পী এওয়ার্ড ২০২২’ অর্জন করেছেন এই রন্ধন শিল্পী।

দিনব্যাপী সোনার বাংলা আন্তর্জাতিক লাইভ কুকিং কম্পিটিশন ও ট্রেড এক্সপোঃ এর সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন বিটিইএ, মিডিয়া পার্টনার ছিলেন দীপ্ত টিভি, কালচারাল পার্টনার ছিলেন ফারদিন এন্ড ফ্রেন্ডস ব্যান্ড।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..