মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের ছুটি শেষে খুলল অফিস এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ব্যক্তিগত অপরাধে কেন দলীয় ট্যাগ? তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার

মেট্রোরেলে বিদ্যুৎ সরবরাহের কাজটি চ্যালেঞ্জিং ছিল : নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৯২২ বার পঠিত

দেশের পরিবহন খাতে নতুন যুক্ত হওয়া মেট্রোরেলে বিদ্যুৎ সরবরাহের কাজ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (২৮ ডিসেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রথমবারের মতো বিদ্যুৎচালিত মেট্রোরেল বাংলাদেশের জন্য একদমই নতুন অভিজ্ঞতা। আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল মেট্রোরেলের জন্য এমন একটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, যাতে যেকোনো পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা থাকবে।

বিদ্যুৎ সরবরাহের কাজে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কঠিন এ দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে বিদ্যুৎ বিভাগের কর্মীসহ অসংখ্য মানুষ দীর্ঘদিন অক্লান্ত শ্রম দিয়েছেন।

নসরুল হামিদ বলেন, শতভাগ বিদ্যুৎ, পদ্মা সেতু, মেট্রোরেল- বাঙালির স্বপ্ন ও কল্পনাকে ছাড়িয়ে গেছে শেখ হাসিনার এমন অনেক উদ্যোগ। দেশ ও মানুষের কল্যাণে তার নিরন্তর সাহসিকতা, সময় ছাপিয়ে লেখা থাকবে মহাকালের পাতায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..