সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

ঝালকাঠিতে কর্মসংস্থান কর্মসূচির কাজে অনিয়ম

আমির হোসেন (ঝালকাঠি প্রতি‌নি‌ধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬০২৬ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) তে ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বড়ইয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের চল্লিশকাহনিয়া গ্রামের ইউনুস হাং বাড়ীর ব্রিজের উত্তর পাশের রাস্তা হতে সবুজের বাড়ী হয়ে মন্নাফ ফকিরের বাড়ী সংলগ্ন রাস্তা সংস্কার নামক প্রকল্পে এমন অভিযোগ পাওয়া যায়।

প্রকল্পে বরাদ্দকৃত ৪ লাখ ১৬ হাজার টাকায় ৩১,২০০ ঘনফুট রাস্তা সংস্কার করার কথা রয়েছে। কিন্তু যেই পরিমাণ কাজ করার কথা সেই পরিমান কাজ না করে টাকা ভাগাভাগি করার পায়তারা করার অভিযোগ উঠেছে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এই সংস্কার কাজ হত দরিদ্রদের দ্বারা করানোর কথা থাকলেও নেই স্থানীয় হত দরিদ্ররা। ঝালকাঠির একজন মাটিকাটা ঠিকাদারকে দিয়ে লোক দেখানো কিছু কাজ করানো হচ্ছে। যার কারনে দরিদ্র শ্রমিকরা হচ্ছেন উপেক্ষিত। নেই শতকরা তেত্রিশভাগ নারী শ্রমিকও।

স্থানীয়রা এবং ওয়ার্ডের এক আওয়ামিলীগ নেতা জানান, প্রকল্পের সাথে জড়িত লোকজন হত দরিদ্র শ্রমিকের বদলে ঝালকাঠির ঠিকাদারের মাধ্যমে রাস্তা সংস্কার করার কারনে সরকারের সৎ উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে। তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়ক সংস্কারের নামে নামমাত্র কাজ করে নিজেদের লোকদের নামে একাউন্ট করে টাকা লুটপাটের আয়োজন করেছে।

প্রকল্প সভাপতি মাকসুদা বেগম জোসনা অনিয়মের ব্যাপারে বলেন, সব নিয়ম মানা সম্ভব না। তার পরেও কোনো অনিয়ম হয়নি। নিয়ম মেনেই সব কাজ করা হয়েছে। যারা অভিযোগ করেছে তাদের অভিযোগ একদমই মিথ্যা। স্থানীয়দের সুবিধার জন্যই রাস্তা করা হয়েছে। কাজ এখনো শেষ হয়নি, শেষ হলেই অভিযোগ কতটুকু সত্য তা দেখা যাবে।

প্রকল্প সংশ্লিষ্ট ইউপি সদস্য ও প্রকল্পের সদস্য সচিব মোঃ মাইনুল ইসলাম কবির জানায়, ব্যক্তিগত শত্রুতার কারনে এমন অভিযোগ দেয়া হয়েছে। রাজাপুরে আরো অনেক কাজ চলে। আমাদের কাজ নিয়ম অনুযায়ী করা হচ্ছে।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা বলেন, রাজাপুরে অনেক প্রকল্প চলমান রয়েছে। আমি এই প্রকল্পে এখনো যাইনি তাই এবিষয়ে কিছু জানিনা। খোজ খবর নিয়ে অনিয়ম পেলে বিল বন্ধ সহ যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।

এ ব্যাপারে ঝালকাঠি জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক জানান, কোনো প্রকল্পে অনিয়ম হলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..