রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দ. কো‌রিয়ায় টানা ৩০ মাস চাকরিতে ১০ বছর কর্মসংস্থানের সু‌যোগ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৯৪ বার পঠিত

দক্ষিণ কো‌রিয়ায় অবস্থানরত ই-৯ ভিসাধারী বাংলাদেশি কর্মীরা ২০২৩ সাল থেকে কোনো কোম্পানিতে একটানা আড়াই বছর কর্মরত থাকলে ১০ বছর পর্যন্ত একই ভিসায় দেশ‌টি‌তে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রা‌তে এক বার্তায় এ তথ্য জানায় সিউলের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ই-৯ ভিসাধারী কোনো কর্মী আগামী জানুয়ারি ২০২৩ সাল থেকে কোনো কোম্পানিতে একটানা আড়াই বছর (৩০) মাস কর্মরত থাকলে তিনি ১০ বছর পর্যন্ত একই ভিসায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। এজন্য আগের নিয়মে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।

তবে কোনো কর্মী যদি প্রথম কোম্পানিতে একটানা দুই বছর (২৪) মাস কর্মরত থাকেন, তাহলে তিনিও এ সুযোগ গ্রহণ করতে পারবেন।

এ সুযোগটি গ্রহণ করার জন্য দক্ষিণ কো‌রিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ জব সেন্টার থেকে একটি সনদপত্র গ্রহণ করার পাশাপাশি দেশ‌টি‌তে বাংলাদেশি কর্মীদের কর্মস্থল পরিবর্তন না করে এ সুযোগ গ্রহণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..