সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন বেতাগীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১৯ বছরের যুবক আটক বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ফারুকী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায় এশিয়া কাপের সূচি প্রকাশ

মুরাদনগরে প্রাথমিক শিক্ষকদের আইসিটি বিষয়ক কর্মশালার উদ্বোধন

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৬৩২২ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষকদের মাল্টিমিডিয়া ও আইসিটির মাধ্যমে ক্লাস নেওয়া এবং চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে সকল শিক্ষকদের আইসিটি ট্রেনিং ফর স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজিত কর্মশালার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সহকারি শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজী উল হক চৌধুরী, মুরাদনগর উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আইসিটি বিষয়ক সম্পাদক ফয়জুল্লা মনির প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..