বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

পাবনায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রশিক্ষক গ্রেপ্তার

কলিট তালুকদার (পাবনা প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০১৩ বার পঠিত

পাবনায় কবিতা আবৃত্তি ও উপস্থাপনা প্রশিক্ষণের জন্য ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক আবৃত্তিকারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার সকালে পাবনা শহরের রানা কমপ্লেক্সে শব্দকলা মাল্টিমিডিয়া সেন্টারে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর। গ্রেপ্তার হওয়া আবৃত্তিকারের নাম আসাদুল রশিদ (৪৫)। তিনি শহরে ‘পীর বাবু’ ও ‘আসাদ বাবু’ নামে পরিচিত। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার সিংগা কারিগরপাড়ায়।

মামলার এজাহার ও মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আসাদুল রশিদ নিজেকে আবৃত্তিকার পরিচয় দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেন। কিছুদিন আগে তিনি আবৃত্তি ও উপস্থাপনা শেখানোর জন্য রানা কমপ্লেক্সে একটি কক্ষ ভাড়া নিয়ে স্টুডিও স্থাপন করেছেন। সেখানে কবিতা আবৃত্তি ও উপস্থাপনা শেখানো হবে বলে প্রচার করছিলেন। বিষয়টি জেনে ওই কলেজছাত্রী তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আসাদুল রশিদ মেয়েটিকে তাঁর কার্যালয়ে ডেকে নেন। এ সময় কার্যালয়ে তিনি একাই ছিলেন। পরে মেয়েটিকে তিনি কয়েক দফা ধর্ষণ করেন। পুরো ঘটনার ভিডিও ধারণ ও মেয়েটির ছবিও তুলে রাখেন আসাদুল। মেয়েটি বাড়িতে ফিরে তাঁর পরিবারকে বিষয়টি জানান। এ ঘটনায় মেয়েটির মা গতকাল রাতে ধর্ষণের অভিযোগে আসাদুল রশিদকে আসামি করে পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করেন। পরে রাতেই মেয়েটির স্বজনরা তাকে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। মেয়েটির মা জানান, ঘটনার পর থেকে তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। কারও সঙ্গে কথা বলছেন না। এ অবস্থায় মেয়েকে নিয়ে তিনি খুব অসহায় হয়ে পড়েছেন। মা হিসাবে তিনি কী করবেন, বুঝে উঠতে পারছেন না। এ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, অভিযোগ পেয়ে পুলিশ আবৃত্তি শেখানোর ওই কার্যালয় পরিদর্শন করে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার আসামিকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..