শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বতন্ত্র প্রার্থী হয়ে বাগেরহাট-৪ আসনে লড়বেন বিএনপি নেতা কাজী শিপন ইসলাম কোনো সংগঠনের নাম নয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: প্রশাসনের দ্বৈতনীতির অভিযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন তারেক রহমান তাড়াইলে মাদকের সয়লাব: অনিশ্চিত হয়ে পড়ছে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, নিভে গেল কৃষকের প্রাণ জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার : ইসলামী আন্দোলনের মুখপাত্র টিয়াখালী কলেজে চায়না কোম্পানির দখল, ইউএনওর নির্দেশ অমান্যের অভিযোগ রাজাপুর-কাঠালিয়া আসনে সৈকতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মুরাদনগরে জমকালো আয়োজনে ‘দৈনিক গণ মানুষের আওয়াজ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫৯৩৭ বার পঠিত
পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাঁটছেন সকল উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা।

‘অসহায় ও অবহেলিত মানুষের কথা’ বলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকা গতকাল রবিবার ৬ষ্ঠ তম বছর অতিক্রম করে ৭ম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপল কুমিল্লা মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন অফিসে আয়োজন করা হয় দোয়া-মোনাজাত ও আলোচনা সভা।

শুরুতেই পত্রিকাটির ভবিষ্যত পথচলার জন্য দোয়া মোনাজাত, কেক কাঁটার মাধ্যমে সপ্তম বর্ষে বরণ ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন মুরাদনগর উপজেলার প্রতিথযশা প্রবীন ও নবীন একজাঁক সংবাদকর্মীরা।

গণ মানুষের আওয়াজের মুরাদনগর প্রতিনিধি হাবিবুর রহমান সানির সভাপতিত্বে ও আমাদের কুমিল্লার এন এ মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালের কণ্ঠ প্রতিনিধি প্রভাষক আজিজুর রহমান রনি, আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক ভোরের কাগজের রায়হান চৌধুরী, মানবজমিন প্রতিনিধি আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জার্নাল অধ্যাপক মনিরুজ্জামান, দৈনিক বায়ান্ন’র প্রভাষক মমিনুল ইসলাম মোল্লা, আমাদের নতুন সময়ের প্রতিনিধি এম কে আই জাবেদ, সমাচারের প্রতিনিধি শাহেদুল আলম শাহেদ, সরেজমিনের প্রতিনিধি হাফেজ নজরুল, দৈনিক জনতার জাকির হোসেন, ভোরের সময় আক্তার হোসেন, ঢাকা প্রতিদিনের ফয়জুল ইসলাম ফয়সাল,জনবাণী প্রতিনিধি প্রিয়ন্ত মজুমদার, খোলা কাগজের প্রতিনিধি আজিজুল হক প্রমুখ।

আলোচনা সভায় সংবাদকর্মীরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, গণ মানুষের আওয়াজ ৭ম বছরে পা রেখেছে। এই পত্রিকাটি যেন, সাধারণ মানুষের শেষ আশ্রয়¯’ল হয় সেই লক্ষে কাজ করতে হবে। ঘটে যাওয়া ঘটনার সত্যতা মানুষের সামনে তুলে ধরতে হবে। কলমের ছোঁয়ায় ফুটবে সুন্দর সংস্কৃতি,কৃষ্টি কালচার। তাদের প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্পন্ন সংবাদ পাঠকের সমাজে ব্যাপক সাড়া দিয়েছে। আগামীতেও বহুদূর এগিয়ে যাবে পত্রিকাটি। মাওলানা তাজুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..