শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

পলাশবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৫৯৫২ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে ঐতিহ্যবাহী পলাশবাড়ী প্রেসক্লাবে সরাসরি প্রত্যক্ষ ব্যালট ভোটে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নব নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে ৷ নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে স্বচ্ছ এ নির্বাচন চলাকালীন প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফলাফল ঘোষণা দেন ৷ নতুন কমিটির এক ঝাঁক সংবাদকর্মী দেশ গড়ার প্রত্যয় নিয়ে আজ শপথ নিয়েছেন।

সোমবার ২০ নভেম্বর সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে নতুন নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচিত ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও গাইবান্ধা জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া।

এ সময় আমন্ত্রিত অতিথি পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলা ৭১ ও সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম এবং দপ্তর সম্পাদক, গণমুক্তির উপজেলা প্রতিনিধি শাহারুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে দৈনিক পরিবেশ স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক ফজলুল হক দুদু ও দৈনিক মানবজমিন প্রতিনিধি সিরাজুল ইসলাম রতন সাধারণ সম্পাদকসহ ২০২৪-২০২৬ মেয়াদে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। পরে নৈশভোজে অংশ নেন নির্বাচিত সকল সংবাদকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..