বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নান্দাইল- তাড়াইল সিএন্ডবি রোড চরম ঝুঁকিতে

মাহবুবুর রহমান বাবুল নান্দাইল :
  • আপলোডের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৮২৫ বার পঠিত

ময়মনসিংহ ত্রিশাল তাড়াইল ( এমটি টি) রাস্তা অতীব জন গুরুত্বপূর্ণ রাস্তা । নান্দাইল চৌরাস্তা হতে তাড়াইল সদর ১৬ কিলোমিটার রাস্তাকে ভাটি অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। রাজধানী সহ দেশের যে কোন প্রান্তে যেতে এ হলে এ রাস্তাটি এক মাত্র ভরসা। ১৬ কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন চলছে অসংখ্য যানবাহন। ফলে ওয়ান ওয়ে রাস্তা এবং সরু হওয়ায় প্রায়শই ঘটছে নানা দুর্ঘটনা। বিশেষ করে গাংগাইল নামক স্থানে ঈদুল আজহার পরপরই বাস ট্রাকে সংঘর্ষে ট্রাক ভরতি গরু পাশে পানিতে ডুবে যায় ফলে কয়েকটি গরু তাতক্ষনিক মারা যায় এবং ট্রাকে থাকা মানুষ জন গুরুতর আহত হয়। গাংগাইল নামক স্থানে রোডের শোল্ডার না থাকায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ নামকাওয়াস্তে কিছু কাজ করলে ও পুরো পুরি না হওয়ায় তাড়াইল পর্যন্ত রাস্তার অনেক স্থানে ভগ্নদশা পরিলক্ষিত হচ্ছে।

বিশেষ করে বর্ষার মৌসুমে ভারী যানবাহন চলায় রাস্তার ভেঙ্গে যাওয়া স্থান গুলো আরো ভেঙ্গে যায়।
খলাপাড়া গ্রামের স্কুল শিক্ষক মোহাম্মদ রাহাতুল ইসলাম ভুইয়া স্বপন জানান,১৬ কিলোমিটার রাস্তা এতদ অঞ্চলের অধিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ আসা যাওয়া করে। যেভাবে ভাঙছে এভাবে চলতে থাকলে রাস্তাটা দ্রুতই বিলীন হয়ে যাবে।

বিষয়টি দ্রত সরজমিন পরিদর্শন পুর্বক ভেঙ্গে যাওয়া স্থানে মেরামতের আবেদন জানান এলাকাবাসী ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..