সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির ।

মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের নতুন কমিটি: আজিজুল সভাপতি, সলিম উল্লাহ সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৯২৪ বার পঠিত

মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের নির্বাচনে আজিজুল ইসলাম ভূঁইয়া সভাপতি ও সলিম উল্লাহ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিটির ঘোষণা অনুযায়ী মোট ৪১জন ভোটারের মধ্যে ৩৫জন ভোট দেন। সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া ২৬ ভোট পেয়েছেন ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী তরুণ তপন চক্রবর্তী পান ৯ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে সলিম উল্লাহ সেলিম পেয়েছেন ২১ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী কার্ত্তিক চ্যাটার্জী পান ১৪ ভোট।
নির্বাচনে নির্বাহী সদস্য নির্বাচিত হন আবু তাহের (২৯), আকরাম হোসেন খান (২৬), মৃণাল কৃষ্ণ রায় (২৪) ও সৈয়দ আহমেদুজ্জামান (২২)।
সহ-সভাপতি হিসেবে একেএম করম আলী, যুগ্ম সম্পাদক পদে মফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে স্বপন দাস গুপ্ত, দপ্তর সম্পাদক পদে মো. নুরুল্লাহ খন্দকার তারেক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে খোরশেদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন জাফর ইকবাল, চপল বাশার ও মাইনুল হক ভূঁইয়ার সমন্বয়ে গঠিত নির্বাচন কমিটি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..