বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা চারদিন ‘গ্যাস থাকবে না’ বার্তাটি গুজব সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সব সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা প্রকল্পের তথ্য দিতে উপজেলা প্রকৌশলীর গড়িমসি, অতিরিক্ত মূল্য দাবি নান্দাইলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ফয়সাল আহমেদ সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির গ্রিল ও চাপ খেয়ে ৫জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

পলাশবাড়ীতে করতোয়া নদী রক্ষা বাঁধ কেটে ড্রেন তৈরির অভিযোগ

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৫৮ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে করতোয়া নদী রক্ষা বাঁধ কেটে ড্রেন তৈরির অভিযোগ উঠেছে হারুন-অর-রশিদের বিরুদ্ধে। বাঁধ কেটে ড্রেন তৈরির ফলে বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙ্গে অত্র এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হবার প্রবল আশংকা করছে এলাকাবাসী।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন-অর-রশিদ ২০১৭ সাল থেকে একটি সেচ পাম্প চালিয়ে আসছিল। এ বছর বাঁধের অপর পাশে জমিগুলো তার নিজের পাম্পের নিয়ন্ত্রনে নেওয়ার জন্য বাঁধটির প্রায় ৫৮০ ফুট জায়গা কর্তন করে ড্রেন তৈরি করেন। ড্রেন তৈরী করণে আগামী বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙ্গে পড়ার বড় ধরণের হুমকী হয়ে দাড়িয়েছে ৷

এলাকাবাসী জানান, হারুন-অর-রশিদকে বাঁধ কেটে ড্রেন তৈরি করতে নিষেধ করা হলেও তিনি কারো কথা শোনেন না, কেউ নিষেধ করতে গেলে হারুন ও তার ভাগীশরীক নুরুল, লুৎফর, রাসেল, লেবুসহ বেশ কয়েকজন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত স্কুল শিক্ষক হারুন-অর-রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, শস্য উৎপাদনে সেচ প্রয়োজন তাই বাঁধ কাটা হয়েছে পরে আবার ভরাট করে দেওয়া হবে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন বলেন, বাঁধ কাটা হচ্ছে শোনার পর আমি সকালে গিয়েছিলাম, বাঁধ কাটতে নিষেধ করেছি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..