বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

ভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৫৯৫৫ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা প্রতিনিধি:

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন নদী ভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে। নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন-প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোনো বিকল্প নেই।

রোববার (২ জুন) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে ছোট-বড় ৪০৫টি নদী আছে। কৃষি প্রধান এদেশের সার্বিক উন্নয়নে আমাদের নদীগুলোকে শাসন করতে হবে। প্রতিরক্ষা বাঁধ তৈরি করে নদীগুলোর পাশে যেসব গ্রাম আছে শহর আছে সেগুলোকে রক্ষা করতে হবে ৷ পাশাপাশি ফুলছড়িবাসী তথা আপনাদেরও রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যেই আপনাদের অত্র এলাকা পরিদর্শনে এসেছি।

তিনি আরও বলেন, আমি হেলিকপ্টারে এলাকাটি পরিদর্শন করেছি এবং বুঝতে পেরেছি এখান বাঁধ নির্মাণ খুব দরকার। আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম শেষে শিগগিরই এখানে প্রতিরক্ষা বাঁধ তৈরি করা হবে।

সভায় বিশেষ অতিথ ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.আ. ল. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার কামাল হোসন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আকাশপথে হেলিকপ্টারে ফুলছড়ির জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..