বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী

ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে সাবেক কাউন্সিলর সাদরিলের নেতৃত্বে শোডাউন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৯২৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ঢাকায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি ডাকা বর্ণাঢ্য র‌্যালিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর , সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিলের নেতৃত্বে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে । শুক্রবার (৮ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে থেকে এ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল ও মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা দক্ষিনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও থানার শাখার নেতৃবৃন্দ।

এ সময় সাংবাদিকদেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই শোভাযাত্রা। এতে আমরা এটিই প্রমাণ করব যে, বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। তিনি বলেন, ৭ নভেম্বরের আগে খালেদ মোশাররফ এক অভ্যুত্থান করে। তারপরই জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে ৭ নভেম্বর সিপাহী-জনতাকে নিয়ে এ আন্দোলন করে দেশকে মুক্ত করেন। যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেভাবে হাল ধরেন বেগম খালেদা জিয়া। এখন হাল ধরেছেন তারেক রহমান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..