রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

বাঙ্গরা বাজার থানা পুলিশের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৮৫ বার পঠিত

কুমিল্লার বাংগরা বাজার থানা পুলিশের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করেছে।

এস আই নাহিদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করেন।

গতকাল বুধবার সকালে পীর কাশিমপুর টু আন্দিকুট সড়কের আকুবপুর গ্ৰামের কুদ্দুস মিয়ার বাড়ির সামনে একটি পিকআপ থেকে ৫ কেজি গাঁজাসহ ১জন এবং এক‌ই সড়কের আন্দিকুট মুকবিল মিয়ার বাড়ির রাস্তা থেকে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেন। আটককৃত আসামীরা হলেন: বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর গ্রামের মানিক মিয়ার ছেলে রোমান আহমেদ (২০), আন্দিকুট গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মোঙ্গল মিয়া (৫৫) এবং গাজীপুরের আব্দুর রশিদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪১)। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানান: পৃথক দুটি অভিযানে ৩জন মাদক ব্যবসায়ীসহ ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় দুটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..