শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারি নির্বাচিত হলেন অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৭৭ বার পঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি জননেতা অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক কে সেক্রেটারী নির্বাচিত করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সমর্থক ও নেতাকর্মীদেরসহ সর্বসাধারণ মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডা: কবির মো. আশরাফ আলী সংগঠনের প্যাডে ৯ জানুয়ারী স্বাক্ষরিত ৩ (তিন) মাস মেয়াদী গাইবান্ধা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করেন।

এডহক কমিটির নির্বাচিতরা হচ্ছেন- গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ (পদাধিকার বলে) চেয়ারম্যান, ডা. মো. ফেরদৌস হোসেন ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক সেক্রেটারী, সদস্য মাহামুদুন্নবী টিটুল, শহীদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মো. শাহেদ হোসেন, মো. ফয়সাল কবির, ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, মোছা. রেবেকা সুলতানা ও মো. কাফি ইসলাম লিমন।

দলীয় নেতাকর্মী ও সমর্থকগণের শুভেচ্ছায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক বলেন, আগামীতে জেলা জুড়ে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরো জোরালো করে তৃণমুলের মানুষের নিকট সংগঠনের সেবা পৌঁছে দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..