সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

ঝালকাঠিতে ন্যাশনাল ডিফেন্স কোর্সের বিশেষ সেশন অনুষ্ঠিত

আমির হোসেন (ঝালকাঠি):
  • আপলোডের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৯৮ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে জাতিসংঘের সদস্যভুক্ত বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)২০২৫ এর এক ব্রিফিং সেশন আয়োজন করেন নলছিটি উপজেলা প্রশাসন।

এতে স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের পরিচালনা পদ্ধতি ও পরিসর এবং কর্মপদ্ধতির বিষয়ে বিভিন্ন তথ্য তাদের মাঝে তুলে ধরা হয়।সোমবার (২৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি:) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
এতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীন,মেজর জেনারেল মোশফেকুর রহমান,ব্রিগেডিয়ার জেনারেল মো:আনোয়ারুল কবীর,কমিশনার আবুল বাশার,কর্নেল ইউসুফ আহমদ আল সুফিয়ানী (সৌদি),ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবদুদ সহ সামরিক বাহিনীর মেজর জেনারেল,ব্রিগেডিয়ার জেনারেল,মেজর,
ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে সৌদি সেনা বাহিনী,কুয়েত সেনাবাহিনী,নাইজেরিয়া,কেনিয়া সহ কয়েকটি দেশের সেনা,নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনসহ স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্রিফিং দেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।ঘন্টাব্যাপী এ ব্রিফিং সেশন শেষে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর কর্মকর্তাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এসময় বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেজর জেনারেল মুশফিকুর রহমান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..