বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

ইসলামী ব্যাংকের ম্যানেজারের নারীদের প্রতি যৌন হয়রানির, বিচারের দাবীতে মানববন্ধন

শাকীল অহম্মেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৮৮৬ বার পঠিত

বরগুনা’র বামনা উপজেলায় ডৌয়াতলা ইসলামি ব্যাংক এজেন্ট শাখার মালিক ও ম্যানেজার ইসমাইল কর্তৃক নারীদের উপর যৌন হয়রানি, এজেন্ট কর্মচারিকে ধর্ষন, নিপীরন ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে অসদাচরন সহ উগ্র ব্যবহারের প্রতিবাদে এবং সারা বাংলাদেশের সকল ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ মার্চ মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের সদরে গোল চত্বরে হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু ছালেহ হাওলাদার, ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন তালুকদার, বাজর ব্যবসায়ী মাসুদ মুছুল্লী, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ছোরাপ দফাদার, বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন বাবুল।
বক্তারা এসময় ইসলামি ব্যাংকের ম্যানেজার মোঃ ইসমাইল কতৃক নারীদের উপর যৌন হয়রানি, এজেন্ট কর্মচারিদের ধর্ষন, স্থানীয় ব্যাবসায়ীদের সাথে খারাপ আচারন, এ সমস্ত অপকর্মের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানান। এছাড়াও সারা দেশের সকল ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

এ মানববন্ধনে স্থানীয় বাজার ব্যবসায়ী ও জনপ্রতিনিধি সহ স্কুল কলেজর শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..