বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বরগুনাতে এনসিডি বিষয়ক কর্মশালা অনু্ষ্ঠিত

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৮৫৯ বার পঠিত

বরগুনাতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারী স্বাস্থ্যসেবাদানকারী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

২৫ ও ২৬ মে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে ও বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ কর্মশালার আয়োজন করে বরগুনা সিভিল সার্জন অফিস।

বরগুনা জেলার অন্তর্ভুক্ত প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ এই প্রশিক্ষণে অংশ নেন। প্রতি উপজেলা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তিনজন করে চিকিৎসক, চারজন করে স্বাস্থ্যসেবিকা, স্টোরকিপার, পরিসংখ্যানবিদ এবং দুইজন করে স্যাকমো অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শামীম জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. হোসেন মোঃ আল-আমিন প্রমুখ

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ লাইন ডাইরেক্টরেট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ অংশীদারিত্বে পরিচালিত এই কর্মসূচি বর্তমানে দেশের ৩১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় উপজেলায় এনসিডি কর্নার স্থাপন, প্রশিক্ষিত জনবল তৈরি, ডিজিটাল রোগী নিবন্ধন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..