মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

চিকিৎসক পরিচয়ে প্রতারণা, কারাগারে ফিজিওথেরাপিস্ট আল-আমিন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৮৮৭ বার পঠিত

মানিকগঞ্জের হরিরামপুরে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল-আমিন নামের এক ফিজিওথেরাপিস্টকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা বাজারের মানবসেবা ফিজিওথেরাপি সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।

ইউএনও কোহিনুর আক্তার বলেন, আব্দুল্লাহ আল-আমিন ডাক্তার না হয়েও নামের পূর্বে ডাক্তার লিখে রোগী দেখতেন এবং পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দিতেন। অভিযানে আজ তাকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..