বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

রংপুরে গণপিটুনিতে নিহতের ঘটনায় আট পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৯১৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণপিটুনিতে রূপলাল দাস ও প্রদীপ দাসকে হত্যার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুইজন এসআইসহ আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও এসআই আবু জোবায়েরকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে রংপুর জেলা পুলিশ সুপার মো. আবু সাইম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা কি ছিল তা জানতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সাময়িক বরখাস্ত করা পুলিশ সদস্যরা হলেন তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, বিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবীর, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।

জানা যায়, ওই দুই এসআই ও ছয় কনস্টেবল মোবাইল টিমের সদস্য ছিলেন। এই ঘটনা তদন্তে রংপুর তারাগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এদিকে হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলামকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট শনিবার রাতে রূপলাল দাস ও প্রদীপ দাসকে চোর সন্দেহে গণপিটুনিতে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় রূপলার দাসের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৫০০/৭০০ অজ্ঞাতের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..