মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সব কিছু থেকেও কিছুই নেই বেতাগীর অসহায় মকবুলের

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৪৯ বার পঠিত

‘সব কিছু থেকেও আজ কিছুই নেই অসহায় বৃদ্ধ মকবুল হাওলাদারের।’ মানষিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ঠাঁই এখন হয়েছে গোয়ালঘরে। তার ঠিকানা উপক’লীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়ের ৯ নং ওয়ার্ডের ঝিলবুনিয়া গ্রামে।
বয়সের ভারে নুহ্য। হাঁটাচলা করতে পারেন না। সাথে মরণব্যাধি রোগব্যাধি লেগেই আছে। পচাত্তর ঊর্ধ এই বৃদ্ধের একমাত্র আশ্রয় তার ১২ বছরের মেয়ে। অসহায় বাবাকে ছেড়ে অন্য সন্তনরা থাকছেন ঢাকাসহ এলাকার বাহিরে। সাথে থাকা মেয়েটিও মানষিক প্রতিবন্ধী। পৈতৃক ভিটা ছাড়া জমি-জিরাত বলতে এখন কিছুই নেই তার। যে টুকু রয়েছে তাও এখন হাত ছাড়া। পৈতৃক ভিটায় নিজের যে ঘর ছিল তাও বেশ ক‘মাস হলো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে জরাজীর্ণ অবস্থায় পরে রয়েছে। তাই বাড়ির একটি গোয়ালঘরেই হয়েছে তার ঠাঁই। এখন তার মেয়ে বাড়ি বাড়ি ঘুরে যদি কোনো সাহায্য পায় তাহলে দুমুঠো খেতে পায়। নয়ত অনাহারেই গোয়ালঘরে কেটে যায় বাবা-মেয়ের দিন। স্থানীয়দের দাবি বৃদ্ধ মকবুলের প্রতি সমাজের সর্বস্তরের মানুষের একটু সহানুভূতি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..