শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মুরাদনগরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ব্যবসায়ীর ১০ লাখ টাকা ক্ষতি

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৩৪ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা পুরাতন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দোকানে থাকা মুরগি, কাঁচামাল, ডেকোরেটর সামগ্রী, সেনেটারির মালামাল ও জেনারেটর মেশিনে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে পুরো দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা নগদ ২ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

পার্শ্ববর্তী সবজি ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, মাঝরাতে খবর পেয়ে আমরা বাজারে ছুটে আসি। অল্পের জন্য আমার দোকান রক্ষা পেয়েছে। যদি আমার দোকানেও আগুন লাগতো তাহলে আরও কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যেত।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুল কাদির বলেন, প্রতিদিনের মতো ঘটনার দিনও দোকান গুছিয়ে তালা মেরে আমরা বাড়ি যাই। দোকানে কেউ ছিল না। রাত সাড়ে ১২টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে আগুন লাগার খবর পাই। দোকানে প্রায় ২ লাখ টাকা নগদ ছিল। সব মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..