সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

করোনায় আক্রান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৬৩০৬ বার পঠিত

কোভিড-১৯-এর টিকার পূর্ণ ডোজসহ গেল বছরের অক্টোবরে নিয়েছিলেন বুস্টার ডোজ। এর পরেও করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে, তাঁর শরীরে করোনার উপসর্গগুলো তেমন মারাত্মক নয় বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। আগামী পাঁচ দিন বাড়িতেই থাকবেন এবং সেখান থেকেই ভার্চুয়ালিউ দাপ্তরিক কাজ করবেন বলে জানিয়েছেন লয়েড অস্টিন।

অস্টিনের কোভিড পজিটিভ হওয়ার খবর এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রে অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়্যান্টের প্রকোপের কারণে গত সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর-পেন্টাগন তার কার্যালয়ে কোভিড বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করেছে। বর্তমানে বিশ্বজুড়ে কোভিড সংক্রমণের তীব্রতা বাড়িয়েছে ওমিক্রন।

করোনার কারণে সৈন্যদের সামরিক প্রস্তুতি বজায় রাখার চ্যালেঞ্জে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। কারণ, কোভিড সতর্কতা হিসেবে প্রায়ই সেনাদের জাহাজ ও বিমানে আবদ্ধ থাকতে হচ্ছে।

লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, তিনি করোনার একাধিক উপসর্গ অনুভব করা শুরুর এক সপ্তাহেরও বেশি আগে গত ২১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..