বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া নতুন সরকারের আমলে শেয়ারবাজারে আবারও লুটপাট শুরু করেছে পুরোনো মাফিয়া মামুন বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগে পুলিশের অতিঃ ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধলেশ্বরীতে ট্রলারডুবি : নিখোঁজ স্বজনদের ফিরে পেতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬২৭২ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারকাজ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন অপেক্ষায় থাকা স্বজনেরা। এরই মধ্যে আজ শনিবার দুপুরে নদীর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁরা। প্রশ্ন উঠেছে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ ১০ যাত্রীর উদ্ধার কার্যক্রম নিয়ে।

এদিকে, আজ সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনার চার দিনেও নিখোঁজদের সন্ধান না পাওয়ায় স্বজনেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে নদীর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁরা। সংবাদ পেয়ে ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই সময় ১০ জন নিখোঁজ হয়। তাদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ আরও চারটি সংস্থা।

এদিকে, এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি মো. জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য। এরই মধ্যে লঞ্চটি জব্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরির্দশক তরিকুল ইসলাম জানান, মামলায় কুয়াশার মধ্যে আইন না মেনে বেপরোয়া গতিতে লঞ্চ চালিয়ে জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার তিন জনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডের শুনানি আগামীকাল রোববার হওয়ার কথা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..