সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবির ‘অপহৃত’ ছাত্রীকে ঢাকায় উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৬৭৫৪ বার পঠিত
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনে থেকে অপহৃত বাংলা বিভাগের শিক্ষার্থীকে ঢাকায় উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুরে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে তার স্বামীকে আটক করা হয়েছে।

তাদেরকে রাজশাহীতে আনা হচ্ছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।

গতকাল শুক্রবার সকালে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে তাপসী রাবেয়া হল থেকে বের হন ওই ছাত্রী। পরে তার সাবেক স্বামীসহ কয়েকজন তকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় বলে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়।

ওইদিন সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মামলায় ওই ছাত্রীর সাবেক স্বামীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। পরে রাতে তার সাবেক স্বামীর বাবাকে নওগাঁর পত্নীতলা থেকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জাগো নিউজকে জানান, উদ্ধারের বিষয়টি পুলিশ আমাকে জানিয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..