বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

বাণিজ্যমন্ত্রীকে ভোজ্যতেল আমদানির প্রস্তাব কানাডা হাইকমিশনারের

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬০৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কানাডায় উৎপাদিত ভোজ্যতেল আমদানি করতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ড. লিলি নিকোলস। কানাডার এ প্রস্তাবের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কানাডার ‘স্বাস্থ্যসম্মত ভোজ্যতেল’ ক্যানোলা বাংলাদেশে জনপ্রিয় হতে পারে বলে মন্তব্য করেন।

আজ বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করে কানাডার এ প্রস্তাব তুলে ধরেন ড. লিলি। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) নুসরাত জাবীন বানু উপস্থিত ছিলেন।

কানাডার এ প্রস্তাবের বিষয়ে টিপু মুনশি বলেন, ‘কানাডা বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের ব্যবসাবাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির বিপুল সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বাংলাদেশ বিপুল পরিমাণ ভোজ্য তেল আমদানি করে থাকে। কানাডায় প্রচুর ক্যানোলা উৎপাদন হয়। স্বাস্থ্যসম্মত ভোজ্যতেল ক্যানোলা বাংলাদেশে জনপ্রিয় হতে পারে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে কানাডা ক্যানোলা ভোজ্যতেল ফ্যাক্টরি স্থাপন করে উৎপাদন করলে বাংলাদেশের চাহিদা মিটিয়ে প্রতিবেশি দেশে রপ্তানি করে লাভবান হতে পারে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিপুল পরিমাণ আলু উৎপাদন হয়, এগুলো রপ্তানির সুযোগ রয়েছে। এ ধরনের কৃষি পণ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গবেষণার কাজে কানাডা সহায়তা করলে বাংলাদেশ উপকৃত হবে।’

কানাডায় বাংলাদেশের রপ্তানি বাড়ছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশ চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে কানাডায় ১,০৭০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে বাংলাদেশ কানাডা থেকে আমদানি করেছে ৪২৮.৮৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।’

কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস বলেন, ‘কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। কানাডায় বাংলাদেশের তৈরি পোশাকের বিপুল চাহিদা রয়েছে। কানাডার ভোজ্যতেল ক্যানোলা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে রপ্তানি করার সুযোগ রয়েছে। উভয় দেশ জিটুজি পদ্ধতিতে আমদানি-রপ্তানি করতে পারে।’

কানাডার হাইকমিশনার বলেন, ‘এ বিষয়ে কানাডা সরকার সবধরনের সহযোগিতা প্রদান করবে।’ তিনি বাংলাদেশে তৈরি পোশাকের প্রশংসা করে বলেন, ‘উভয় দেশের ব্যবসায়ীরা পারস্পরিক দেশ সফর করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে পারে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..