বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

আমতলীতে সায়েন্টিফিক সেমিনার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৮৩৪ বার পঠিত
আমতলীতে সায়েন্টিফিক সেমিনার------ সংগৃহীত ছবি

বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশন (বিসিপিএ) আমতলী উপজেলা শাখার উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সার্ভিয়ার ফার্মাসিউটিক্যাল ও সুইচকন্ট্যাক্টের সহযোগিতায় বৃহস্পতিবার আমতলীর তাজমহল পার্টি সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।

বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশনের আহবায়ক মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম বাদল, সাংবাদিক মো. হোসাইন আলী কাজী ও মো. জয়নুল আবেদীন।

সেমিনারটি সঞ্চালনা করেন বরগুনা প্যারামেডিক এ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. জিয়াদুল করিম। এতে বক্তব্য রাখেন সার্ভিয়ার রিজিওনাল ম্যানেজার মো. জাকির হোসেন, সুইচকন্ট্যাক্ট কো-অর্ডিনেটর মো. আনোয়ারুল ইসলাম, লিটন কুমার ও মো. আবু বকর খাঁন প্রমুখ।

সেমিনারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও পাইলস রোগ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রোকনুজ্জামান খাঁন বলেন, “কমিউনিটি প্যারামেডিক চিকিৎসকরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। তবে তাদের আরও দায়িত্বশীল হয়ে জনগণের কল্যাণে ভূমিকা রাখতে হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..