মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৮৩৮ বার পঠিত

’অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সচেতনতামূলক প্রদর্শনী, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮আগস্ট) তাড়াইল উপজেলার ৩নং ধলা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে দিনব্যাপী নানান শ্রেণী-পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, উন্মুক্ত প্রশ্নোত্তর ও পুরষ্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফরোজ আলম ঝিনুক, তিনি বলেন- গ্রাম আদালতের গুরুত্ব, মহত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে আজকের এ আয়োজন। আমি মনে করি শান্তিপূর্ণ সমাজ গঠনে একটি গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আসুন গ্রাম আদালত সম্পর্কে নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া উপজেলা কো-অর্ডিনেটর গ্রাম আদালত সক্রিয় করন প্রকল্প।

এছাড়াও উপস্থিত ছিলেন ধলা ইউনিয়নের সচেতন মহলের ইকবাল হোসেনের রিপন ও – ৩নং ধলা ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিযার সংবাদকর্মী সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..