বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

ব্লু স্কাইয়ের সঙ্গে উইবিডিবাজারের বাণিজ্যিক চুক্তি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৬০০৫ বার পঠিত

রেডিমেট কোট, স্যুট ও ব্লেজারের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ‘ব্লু স্কাই’-এর সঙ্গে উইবিডিবাজার-এর বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) রাজধানীর মিরপুর-২ ব্লু স্কাইয়ের শোরুমের আউটলেটে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ব্লু স্কাইয়ের কর্ণধার দুলাল আলী ও নারী উদ্যোক্তাবান্ধব ই-কমার্স প্রতিষ্ঠান উইবিডিবাজারের চেয়ারম্যান বাবুল হৃদয়, ভাইস চেয়ারম্যান রিদওয়ানা আফরীন সুমি ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুবায়ের রহমান চৌধুরী।

উইবিডিবাজারের ভাইস চেয়াম্যান রিদওয়ানা আফরীন সুমি বলেন, পুরুষের পাশাপাশি ‘নারীদের উৎপাদিত পণ্যের সমাহার থাকবে উইবিডিবাজারে। তাদের শ্রম ও ঘামে তৈরি পণ্য দেশ-বিদেশে বাজারজাতের দায়িত্ব নেবে উইবিডিবাজার। এছাড়া পণ্যের প্রচারে আমাদের সহযোগিতা থাকবে। উইবিডিবাজার ডটকম হবে উদ্যোক্তাদের আস্থার জায়গা।

উইবিডিবাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুবায়ের রহমান চৌধুরী বলেন, উদ্যোক্তাদের জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম। এই মার্কেটপ্লেসের মাধ্যমে আপনার পণ্য বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই। করপোরেট চুক্তির মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানি এবং দেশব্যাপী মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

ব্লু স্কাইয়ের কর্ণধার দুলাল আলী বলেন, ফ্যাশন জগতে আমাদের সুনাম রয়েছে। আমরা শীতের ব্লেজার, টুপিস, থ্রিপিস দিয়ে মানুষের সেবা করে যাচ্ছি। উইবিডিবাজার ডটকম এখন থেকে আমাদের পণ্য বিক্রি করবে। তাদের দক্ষ টিমকে পেয়ে আমরা আনন্দিত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..