মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

তাড়াইলে “মানব সেবায় আমরা” এর পক্ষ থেকে ইউএনও, ওসিকে সংবর্ধনা

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬৮ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুনের শেষ কর্মদিবস ও বদলি উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানব সেবায় আমরা” এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমানকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) সন্ধা ৬টায় প্রত্যেকের স্ব স্ব কার্যালয়ে গিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানব সেবায় আমরা” এর আহ্বায়ক মোঃ জাকিরুল ইসলাম বাকী বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ একটি দারিদ্রতম দেশ এবং সেই দেশের সবচেয়ে দারিদ্রতম জেলা কিশোরগঞ্জের সবচেয়ে দারিদ্রতম উপজেলা হলো তাড়াইল। খুবই অল্প সময়ের মধ্যে এ উপজেলার মানুষের জন্য ইউএনও মহোদয় অনেক কাজ করেছেন যা অত্যন্ত প্রশংসনীয়। আমরা তার কর্মময় জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি। অপরদিকে সাব্বির রহমান (ওসি) মহোদয় সমাজসেবামূলক সমসাময়িক নানান উদ্যোগ গ্রহণ করে থাকেন। আমরা তার কার্যক্রম গুলোর প্রতি যথাযথ সম্মান জানাই।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- “মানব সেবায় আমরা” এর যুগ্ম আহ্বায়ক প্রিয়াংকা ভৌমিক, সদস্য সচিব মোঃ সাইফ উদ্দিন হেকিম, সদস্য মোঃ শহিদুল হক, দিলোয়ার হোসেন জিহাদী, রাফিউল ইসলাম রবিন, যুগ্ম সদস্য মোঃ ইমন মাহমূদ লিমন, হুসনে আরা পুতুল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রিফাত ইসলাম, শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..