সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটি অনুমোদন: সভাপতি রাকিব, সম্পাদক আদনান নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার

তাড়াইলে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫৯৬৭ বার পঠিত
তাড়াইলে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা .................................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে দ্যা ডেইলি কান্ট্রি টুডের প্রতিনিধি জুবায়ের আহমাদ জুয়েলের ও জাতীয় দৈনিক ভোরের আকাশ জেলা প্রতিনিধি এবং এসটি বাংলা টিভি স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল এর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

বৃহস্পতিবার (৯অক্টোবর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অতিস দাস রাজিব এর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী মোঃ জুবায়ের আহমাদ জুয়েল ও হুমায়ুন রশিদ জুয়েল বলেন, কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালের বিজ্ঞাপন সংগ্রহের জন্য ডাকা হয়। পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী রুহুল আমিন ও দেলোয়ার হোসেন রিপন ভোরের আকাশের প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়লের সাথে ইচ্ছেকৃতভাবে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটায়। এসময় বাঁধা প্রদান ও ভিডিও ধারণ করতে গেলে জুবায়ের আহমাদ জুয়েলকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিতে থাকে এবং হাত থেকে মোবাইল ফোন কেঁড়ে নেয়। বর্তমানে তিনি তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩য় তলায় ১নং বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ঘটনায় দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি হুমায়ূন রশিদ জুয়েল বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৩৩৬

উল্লেখ্য: নামদারী, চাঁদাবাজ সন্ত্রাসী, এবং যে যখন যে দল ক্ষমতায় যায় সেই দলের নাম ধরে, রুহুল আমিন ও দেলোয়ার হোসেন রিপন চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী কাজে লিপ্ত হয়।
থানায় তাদের বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..