বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

কুমেক হাসপাতালে ৪ দালাল আটক

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৯২ বার পঠিত

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে আনসার বাহিনী।

বুধবার(১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশক্রমে পিসি মোঃ রিপন উদ্দিনের নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে এদের আটক করা হয়।

আটকরা হলেন—কুমিল্লা সদর উপজেলার কুচাইতলী এলাকার মৃত আবদুর রহমানের ছেলে আতিকুর রহমান(৪৫),কুমিল্লা সদর উপজেলার বারপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে হানিফ(৩০),কুমিল্লা সদর উপজেলার চানপুর এলাকার দুদু মিয়ার ছেলে ছোটন(৩৫),কুমিল্লা সদর উপজেলার চৌয়ারা এলাকার চাষা পাড়া গ্রামের ফজলের ছেলে পারভেজ(৩৫)।

জানা যায়, আটকরা কুমেক হাসপাতালে থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা ও নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত ছিল।

কুমেক হাসপাতাল আনসার বাহিনীর ক্যাম্প ইনচার্জ মোঃ রিপন উদ্দিন বলেন,সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করা অবস্থায় চার দালালকে আটক করা হয়েছে।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এ বিষয়ে কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন বলেন,মেডিকেল থেকে দালাল আটক করতে আমাদের আনসার বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।আর হাসপাতালে আসা কোনো রুগীর চোখের সামনে যদি এসব দালাল চোখে পড়ে তারা যেনো আমার আনাসার বাহিনীদের খবর দেয়।তারা তাদের দ্রুত চিহ্নিত করে আটক করে ফেলবে।হাসপাতালকে দালালমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..