রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন ২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ ফলোয়ারে বিশ্বসেরা মাহি, ৭০ দেশের জনসংখ্যাকেও ছাড়াল তাঁর অনুসারী!

বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৬০০১ বার পঠিত

দীর্ঘসময় রাজনৈতিক স্থিতিশীলতা থাকার কারণে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ায় বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে বেলজিয়ামের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইনোভেশন বিজনেস ওপরচুনিটি ফর বেলজিয়াম শীর্ষক এই সেমিনারের আয়োজন করেছে ঢাকার বেলজিয়াম দূতাবাস। এতে দেশটির কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের বিভিন্নস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে একশটি অর্থনৈতিক জোন করা হয়েছে। এরমধ্যে অনেকগুলোর কার্যক্রম শুরু হয়েছে বা বাকিগুলো চলমান। বিদেশি বিনিয়োগ, ৪র্থ শিল্পবিপ্লবকে মাথায় রেখেই এসব অর্থনৈতিক জোন করা হয়েছে। তাই আমরা আশা করছি বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করবে।

মন্ত্রী বলেন, বেলজিয়াম একটি উন্নত দেশ। ওই দেশে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট, ন্যাটোর সদরদপ্তর। তারা বাংলাদেশে হাইটেকখাতে বিনিয়োগ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছে।

তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা যেকোনো বিনিয়োগের জন্য পূর্বশর্ত, এর উৎকৃষ্ট উদাহরণ আজকের অনুষ্ঠান। তারা নিজেরাই এখানে সেমিনার করতে এসেছেন। আমরা ডেকে আনেনি। তার মানে দেশে দীর্ঘসময় রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বিদেশি বিনিয়োগ আসে। তার সুফল বাংলাদেশের মানুষ ভোগ করছে।

অনুষ্ঠানে বেলজিয়ামের রাষ্ট্রদূত দিয়িয়ার ভ্যান্ডারস্যাল্টসহ বাংলাদেশ ও বেলজিয়ামের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..