শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

বরিশালে নদী দিবসে সবুজ আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯১১ বার পঠিত
প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস পালন করা হয়। এ দিবসের উদ্দেশ্য হচ্ছে নদী রক্ষায় সচেতনতা বাড়ানো। বিশ্ব নদী দিবসের এবারের প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার’।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে বিভিন্ন পরিবেশবাদের সংগঠন এই দিবসকে উদযাপন করে। আজ ২৫ সেপ্টেম্বর সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে শহরের ডিসি মার্কেটে ” বরিশালের নদীর রক্ষা করনীয় শীর্ষক” আলোচনা সভার আয়োজন করে। সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মারুফ উল করিম চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি ডিজাইনার রিয়াদুল আহসান। জেলার সাংগঠনিক সম্পাদক তারিন আহমেদ সিদ্দিকী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান, রোকসানা আইভী, গোলাম মোর্শেদ চৌধুরী।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ৫০ বছরে বরিশালের নদনদীর সংখ্যা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। যেগুলো অবশিষ্ট আছে তাও সংকটাপন্ন। দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনের পাশাপাশি অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন এবং সেতু, কালভার্ট ও সুইচগেট নির্মাণের ফলে নদী সংকোচিত হয়ে খালে পরিণত হয়েছে। বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলে শহরের মধ্যে অবস্থিত খাল গুলো দখল ও দূষণে জর্জরিত।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্য বলেন, বরিশালের নদীর রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পাশাপাশি জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে পরিবেশ ধ্বংস করে কোন উন্নয়ন টেকসই হয় না। এক সময় দেখা যাবে মানুষের অর্থ আছে কিন্তু বসবাস করার মত কোন সবুজায়ন কিংবা খাল- নদী অবশিষ্ট নেই।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তাসলিমা আক্তার শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা সালমা পলি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার, অর্থ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক সানাবিন হাসান, সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, তানজিমুল করিম চৌধুরী প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..