শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মির্জাগঞ্জে সেনাবাহিনীর হাতে চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৫৯২৭ বার পঠিত

জিয়াউর রহমান,  নিজস্ব প্রতিনিধি:

মঙ্গলবার রাত ১০টার দিকে মো. রাব্বি (২৮) নামে এক ব্যক্তি মহিষকাটা বাজারে ইটালি পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন। জানা যায়, রাব্বি বাসটি প্রায় ৪০ মিনিট আটকে রেখে বাসের সুপারভাইজার ও সহকারীকে মারধর করেন এবং চাঁদার টাকা দাবি করেন। এসময় বাসের যাত্রী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

গ্রেফতারকৃত মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের শৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা।

ঘটনার সময় স্থানীয় লোকজনের সহায়তায় বাসের সুপারভাইজার এবং স্থানীয়রা রাব্বিকে আটক করে। এরপর তারা দ্রুত সেনাবাহিনীকে খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় রাব্বির কাছে একটি মোটরসাইকেল পাওয়া যায়, যা চাঁদাবাজির কাজে ব্যবহৃত হয় বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে মো. রাব্বিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং তারা প্রশাসনের কাছে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, সেনাবাহিনীর নিয়মিত অভিযান অপরাধ দমনে সারা দেশেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো চাঁদাবাজ বা অপরাধীকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..