বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে ইসলামপন্থীদের করনীয়

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৫৯৬৩ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

#প্রারম্ভিক_কথাঃ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি সমূহ রুপ নেয় সরকার পতনের একদফা আন্দোলনে| আপামর জনসাধারণের অংশগ্রহণে সৃষ্টি হয় ‘গণঅভ্যূত্থান’২৪| পতন হয় আওয়ামী স্বৈরশাসনের| সংসদ ভেঙে দিয়ে গঠিত হয় উপদেষ্টা পরিষদ| শুরু হয় নতুন পথচলা|

#মূল_কথাঃ
ডক্টর আ ফ ম খালিদ হোসাইন ও মুফতি আব্দুল মালেক ২জন সহিহ্ ধারার ইসলামিক পন্ডিত ব্যক্তি| ক্লিন ইমেজের এই দুই ধর্ম বিশেষজ্ঞ বহু গুনে গুণান্বিত| একজন ধর্মীয় শিক্ষায় অপরজন উভয় শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত | ১ম জন দেশের ধর্ম উপদেষ্টা, ২য় জন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম| এটা ইসলামপন্থীদের জন্য সৌভাগ্যের ব্যপার যে, দীর্ঘ প্রতীক্ষার পর তারা ২জন প্রতিনিধি পেয়েছে যারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে নিয়োগ পেয়েছেন| এখন থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ওয়াজের মঞ্চে কেউ বাঁধা দিবে না| কোরাআনের তাফসিরে আলোচকের মাইক্রোফোন কেঁড়ে নেবে না| ধর্মীয় আলোচনায় সীমাবদ্ধতা আরোপ করা হবে না| ধর্মীয় বক্তব্য প্রদানের জন্য বাঁক সাধীনতা চেয়ে নিতে হবে না| ধর্ম অবমাননার জন্য রাজপথে আন্দোলন করতে হবে না| ইসলামপন্থীদের জন্য অভিভাবক তৈরী হয়েছে| অধিকার আদায়ে বল প্রয়োগের ক্ষেত্র সৃষ্টি হয়েছে|

এতদ্বসত্তেও তারা মুখরোচক সমালোচনা, কাঁদা ছুড়াছুঁড়ি আর আকিদার কেচাল নিয়ে ব্যস্ত সময় পার করছে| এমনকি ২জন সিনিয়র ব্যক্তিকেও কথায় ছাড় দিচ্ছে না| সমসাময়িক প্রদত্ত বক্তব্যের কড়া সমালোচনা করছেন| সভ-সেমিনারে বাকযুদ্ধ লেগেই আছে| সম্প্রতি ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসাইন এক বক্তব্যে বলেন, “আমরা যদি ভুল করে থাকি তাহলে সরাসরি যোগাযোগ করে সংশোধন করে দিন, কিন্তু ফেসবুকে লেখালেখি, সমালোচনা এগুলো সংশোধনের মাধ্যম নয়|” পরিবেশ পর্যালোচনায় ধারণা করা যায়, ধর্ম উপদেষ্টার এই আহ্বান ইসলামপন্থীদের কর্নকূহরে পৌঁছায়নি| ফেসবুক সমালোচনা তীব্র গতিতে বেড়ে চলছে|

#সমাপ্তিঃ এমন পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারে ইসলামপন্থীরা কতটুকু ভূমিকা পালন করতে পারবে তা ভাবনার বিষয়| রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “ধারণা করা হচ্ছে বর্তমান সময় ইসলামপন্থীদের জন্য উর্বর ভূমি| মতানৈক্য দূর করে একই প্লাটফর্মে আসতে পারলে রাষ্ট্রের মানদন্ড তাদের হাতেই যাবে|” কিন্তু প্রশ্ন হচ্ছে ইসলামপন্থীরা কি পারবে মতানৈক্য দূর করে একই প্লাটফর্মে আসতে?

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..