শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বেতাগীতে অগ্নিকান্ডে নিঃস্ব ৩ পরিবার, বসতঘর পুড়ে ছাই

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৮৫৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে আগুনে ২টি বসতঘর পুড়ে ছাই এবং ১টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। নিঃস্ব হয়ে পড়েছে ৩টি পরিবার। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বেতাগী গ্রামের জয়নাল খানের ঘরে হঠাৎই আগুন লাগে মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী হাসেম খানের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে জয়নাল খান ও হাসেম খানের টিনের বসতঘর ২টি পুড়ে মাটির সাথে মিশে যায় এবং পাশ্ববর্তী মন্টু খানের বসতঘরটিও ক্ষতিগ্রস্থ হয়।

আগুনে নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিক থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে বেতাগী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল লতিফ হাওলাদার জানান।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার। এসময় তিনি ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় বেতাগী থানার পুলিশ পরির্শক মো. ফারুক হোসেন, ইউপি সদস্য মো. তাজুল ইসলাম ও সাংবাদিক রিয়াজুল কবির বাবু উপস্থিত ছিলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার বলেন, আগুর লাগার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থানে পরিদর্শণ করি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্থদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..