বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

সমকামী ও ট্রান্সজেন্ডারদের বৈধতা দেয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫৮৩৯ বার পঠিত
ছবি: সমকামী ও ট্রান্সজেন্ডারদের বৈধতা দেয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ঢাকায় জাতিসংর্ঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন, জঙ্গি নাটক, সমকামী ও ট্রান্সজেন্ডারদের বৈধতা দেয়ার চেষ্টা এবং যৌনকর্মীদের পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি ভাতা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২৫ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুসলিম স্টুডেন্টস মুভমেন্ট নামে একটি সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থীগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন শক্ষার্থী জাহিদ হাসান, মনিরুল ইসলাম, আরাফাত আবির, মোহাম্মদ মাহিন প্রমুখ।

এসময় তারা বলেন, বর্তমান ইন্টেরিম সরকার ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশে পশ্চিমা অ্যাজেন্ডা বাস্তবায়নের উদেশ্যে জাতিসংর্ঘের মানবাধিকার অফিস স্থাপন করেছে। বাংলাদেশে প্রকৃত অর্থে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হয় না। এছাড়া হাসিনা স্টাইলে জঙ্গি নাটক করে আবারও দেশে ফ্যাসিজম কায়েমের অপচেষ্টা চলছে। তারা আরও বলেন, সমকামী ও ট্রান্সজেন্ডারদের বৈধতা দিয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে সরকার।

এছাড়া যৌনকর্মীদের ভুল পথ থেকে সঠিক পথে আনার পরিবর্তে সেটাকে পেশা হিসেবে বৈধতা দিয়ে নারীদের অসম্মান করা হচ্ছে। এসব বন্ধ না করলে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..