রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা আমতলীতে নারীর রহস্যজনক মৃত্যু: তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ বেতাগী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ

তাড়াইলে আলেম-উলামা ও তাওহীদি জনতার ব্যনারে মানববন্ধন অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫৮৭৫ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):

তাড়াইলে উলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৬নভেম্বর) যোহর নামাজের পর উপজেলার দাড়িয়াপুর গ্রামে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, তথাকথিত ধর্মীয় পীর শাহ উমেদ আলী পাগলের মাজারকে কেন্দ্র করে চাঁদা উত্তোলন করে মদ, জুয়া এবং নর্তকীদের অশ্লীল নৃত্য প্রদর্শনী ও অনৈসলামিক শিরক, বিদআত কার্যক্রম পরিচালনা করা হয়। এসব অপকর্ম বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছি। অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করা না হলে তওহীদি জনতাকে সাথে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলবো।

এসময় উপস্থিত ছিলেন, ইমাম-উলামা পরিষদ তাড়াইল উপজেলা কমিটির সভাপতি মাওলানা ফয়েজ উদ্দীন, সহ-সভাপতি মাওলানা ফখরুদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মুফতী আরিফ বিল্লাহ, ইমাম-উলামা পরিষদ তাড়াইল উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা শামসুজ্জামান, সহ-সাধারন সম্পাদক মাওলানা আবুল বাশার, দফতর সম্পাদক মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবা, রাউতি ইউনিয়ন শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক,মাওলানা খায়রুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সাধারন সম্পাদক, মাওলানা নজরুল ইসলাম, বোরগাঁও আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম, মাওলানা শফিকুল ইসলাম, মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী নূরুদ্দীন আহমাদ, জাতী উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী হুমায়ুন আব্দুর রহীম, আখতার আছেফা কওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তাসাব্বুর ও জনাব হুমায়ুন কবীর (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..