রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস এইচএসসিতে পাশ করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ ‎বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে যুবতী নারীর বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুণ্ঠনের অভিযোগ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

কিশোরগঞ্জে ’দুর্বার প্রজন্মের’ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৫৯৭০ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):

কিশোরগঞ্জে ‘দুর্বার প্রজন্মের’ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২২নভেম্বর (শুক্রবার) সকাল ১১টায়, পাঠদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ’দুর্বার প্রজন্মের’ উষ্ণতার পরশ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শীতের শুরুতেই জেলা শহরের পার্শ্ববর্তী বৌলাই সহ আশেপাশের এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে ১১১টি কম্বল বিতরণ করা হয়।

জানা যায়, সুবিধাভোগীদের মধ্যে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রতিবন্ধী, বয়স্ক, ভিক্ষুক এবং এতিমদের।

এসময় উপস্থিত ছিলেন, দুর্বার প্রজন্ম সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাহফুজুর রহমান সোহাগ, সংগঠন প্রধান রাকিব আহমেদ মেরাজ, আহ্বায়ক জহিরুল ইসলাম, উষ্ণতার পরশ কর্মসূচি এবং দুর্যোগ ও ত্রাণ শাখার প্রধান দায়িত্বশীলবৃন্দ।

এছাড়াও দুর্বার প্রজন্ম সংগঠনের অন্যান্য শাখার (স্বাস্থ্য ও চিকিৎসা, ক্রীড়া, শিক্ষা, মানবকল্যাণ, কর্মসংস্থান, মাদক ও দুর্নীতি, বন ও পরিবেশ, আইন ও মানবাধিকার) দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় মো. মাহফুজুর রহমান সোহাগ বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত থাকা তরুনদের নিয়ে গঠিত গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বর্তমান প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দুর্বার প্রজন্ম সবসময় মানবিক কার্যক্রম চালিয়ে যাবে, তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ২০২৪-এ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুর্বার প্রজন্ম উল্লেখযোগ্য কয়েকটি সমাজকল্যাণমূলক প্রকল্প পরিচালনা করেছে যেমন, ফেনীর বন্যা দুর্গতদের তহবিল প্রদান, মানবতার দেয়াল কার্যক্রম, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং নিয়মিত রক্তদান, দুস্থদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা প্রদান, মাদকবিরোধী প্রচারণা, ছিন্নমূল পরিবারের মাঝে স্বনির্ভর প্রকল্প (ছাগল, হাঁস-মুরগি বিতরণ), এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং তিনজন শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাহফুজুর রহমান আরও জানান, দুর্বার প্রজন্ম শীঘ্রই ক্রীড়া, মানবকল্যাণ, বন ও পরিবেশ, লাইব্রেরি স্থাপনসহ সমাজকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..