শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

মুরাদনগরে অবৈধ ইটভাটার চিমনী ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন লাখ টাকা জরিমানা

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৭৫ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে যৌথ অভিযানে অনুমোদনহীন একটি ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন। এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিবেশ আইন লঙ্ঘন করায় (শাপলা ব্রিকস) বর্তমানে এ বি সি নামের ওই ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

বৃহষ্পতিবার দুপুরে উপজেলার বাখরনগর এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

জানা যায়, পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে বাখরনগর এলাকার এ.বি.সি (শাপলা ব্রিকস) ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ও পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ।

এসময় এ.বি.সি ইটভাটাকে একটি মামলায় এক লাখ টাকা জরিমানা করেন এবং ইটভাটাটির অনুমোদন না থাকায় ভেকু দিয়ে ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও মুরাদনগর থানা পুলিশ। এতে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কোম্পানীগঞ্জ শাখা।

এবিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, অবৈধ ইটভাটা, কৃষি জমির মাটি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..