বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

মির্জাগঞ্জে ভাষা দিবসে জুম্মা নামাজ আদায় করলেন শিক্ষার্থী ও অভিভাবকরা

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯৯৩ বার পঠিত

নানা আয়োজনে আইডিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।

২১শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আইডিয়াল স্কুল এন্ড কলেজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলার আমড়া গাছিয়া আশরাফ গ্রীন পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠান চলাকালীন সময় জুম্মা নামাজ আদায় করেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।

আলোচনা সভায় ভাষা শহীদের স্মরণে নীরবতা পালন, আত্মত্যাগ নিয়ে আলোচনা করা হয় ক্রীড়া অনুষ্ঠানে ২০ ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক, শিক্ষিকা পরিবেশন করেন।

এতে বিজয়ী ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থী এবং ৫০ জন অভিভাবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মির্জাগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক প্রভাষক মোঃ মাহবুবুর রহমান টুকু, জনাব আব্দুল আলিম, মোঃমাসুম বিল্লাহ সোহাগ, মোঃ তরিকুল ইসলাম শাওন, মোঃ রিয়াজ খান, মোঃ আল-ফাতাহ ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..