শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ

মুরাদনগরে পিতার বিরুদ্ধে ১৬ মাসের পুত্র সন্তানকে হত্যার অভিযোগ

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৬৭ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৬ মাসের পুত্র সন্তান আব্দুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক পিতা ক্বারী আবু নাইমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাতক পিতা ক্বারী আবু নাইম উপজেলা সদর উত্তর পাড়া এলাকার মৃত্যু আব্দুল খালেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তান আব্দুল্লাহ জন্ম গ্রহনের শুরু থেকে আবু নাইম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলো। জন্ম গ্রহনের পর পর সে ওই শিশুটিকে একবার গলা টিপে হত্যারও চেষ্টা করে ছিলো। এ নিয়ে কিছুদিন পর পর পরিবারের মাঝে বিরোধ চলছিলো। এই ঘটনায় বেশ কয়েকবার সামাজিক ভাবে পারিবারিক সমস্যা মিটানোর চেষ্টাও করা হয়েছে।

মা শাহিদা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। তিনি আরো বলেন, গত কাল থেকে আমার ছেলে আব্দুল্লার জ্বর অনুভব হচ্ছিলো। সকালে আমার স্বামীকে বলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন সে বলে তুমি বাড়িতে থাকো আমি নিয়ে যাচ্ছি, বলে আব্দুল্লাহকে একা নিয়ে চলে যায়। পড়ে মোবাইল ফোন বন্ধ করে ফেলে। তার সাথে আর আমি যোগাযোগ করতে পারিনা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে আমার ছেলেকে মৃত নিয়ে আসে এবং বাড়িতে ফেলে চলে যাচ্ছিল। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমকে আটক করা হয়েছে। শিশুটির সুরতহাল শেষে মৃত্যুর মূল কারন জানতে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..