রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাভারে এক দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি: তিনজন গ্রেপ্তার

আরিফ খান রাব্বি (সাভার):
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৮৪৭ বার পঠিত

সাভারে মনসুর আলম নামে এক দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লা থেকে ভুক্তভোগী ওই ব্যাক্তিকে উদ্ধার ও তিন জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হলেন, মারফ হোসেন, আরিফ হোসেন, ও লাভলী আক্তার। অপহৃত মনসুর আলম চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামের নুরুস সাফার ছেলে।

পুলিশ জানায়,মনসুর আলম এবং লাভলী আক্তার একই কফিলের অধীনে কাজ করতেন।সেই সুবাদে অপহরণকারী লাভলী আক্তারের সাথে আগেই পরিচয় ছিল তার।

গত ৯ মাস আগে লাভলী তার কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে দেশে ফিরে আসেন। গত ২৬ জানুয়ারি মনসুর দেশে ফিরলে লাভলী আক্তারের কাছে তার পাওনা টাকার জন্য যোগাযোগ করেন। গত ১২ মার্চ পাওনা টাকা নেওয়ার জন্য সাভারের ব্যাংক‌ টাউন এলাকায় আসেন মনসুর। এসময় তাকে জোরপূর্বক নামা গেন্ডা মহল্লার একটি বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে নিয়ে যাওয়ার পর মনসুরে সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় ও নির্যাতন করা হয়। পরে অপহরণকারীরা মনসুরের পরিবারের কাছে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, এঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত ব্যাক্তিকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..