মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

সিলেটের বিয়ানীবাজারের পল্লীতে প্রতিবেশীদের হামলায় এক জন নিহত

কামরান হোসেন (সিলেট) বিয়ানী বাজার:
  • আপলোডের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৯০১ বার পঠিত

সিলেটের বিয়ানীবাজারের পল্লীতে প্রতিবেশীদের হামলায় একরাম আলী (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গাড়ি রাখার স্থান নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শনিবার মধ্যরাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন একরাম আলী। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ এলাকাবাসী হামলাকারীদের বাড়ি ঘেরাও করে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এমরান হোসেন (২১) নামের ওই ব্যক্তি ইউনিয়ন দফাদার ছালেহ আহমদের ছেলে বলে জানা গেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে দাফন করা হবে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..