শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বেতাগীতে নিষিদ্ধ পলিথিন জব্দ : দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫৮৭৫ বার পঠিত

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমাণ আদালত। দুই ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া ৪০০ কেজি পলিথিন জব্দ এবং পরে বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, বেতাগী পৌর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ইউএনও মো. বশির গাজী। এ সময় মো. জসিম নামে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ২৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় তাকে পলিথিন রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিধান বনিক নামে অপর ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ১৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বেতাগী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. বশির গাজী বলেন, “নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..