মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

গ্যাসের দাম বাড়ানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত: সৈয়দ আহমদ শফী আশরাফী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৬০৩০ বার পঠিত
সারাদেশে চলছে নানাবিধ সংকট। ঘন ঘন বৃদ্ধি পাচ্ছে সকল উপকরণের। বাড়ছে ব্যয় কিন্তু সেই তুলনায় আয় বাড়ছে না। প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। এর মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্যাসের দাম বাড়ানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
আজ ১৭ মার্চ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি (এনএসবি পার্টি)’র মহাসচিব ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।
সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন- সংকটের মধ্যে আবারও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।  এবার মাসিক বিল এক চুলা  (সিঙ্গেল বার্নার) জন্য ১৩৭৯ টাকা এবং দুই চুলার (ডাবল বার্নার) জন্য ১৫৯১ টাকা ধার্য করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত এই গ্যাস বিতরণী সংস্থাটি। এটি বাস্তবায়ন হলে জনমনে নেতিবাচক ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, এমন সময় সাধারণ মানুষের মতের বাহিরে গিয়ে এমন জনবিরোধী সিদ্ধান্ত কোন ভাবেই কাম্য নয়।
সাধারণ মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..