রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আলোচনা সভা অনুষ্ঠিত দুমকিতে সরকারি রেকর্ডিয় হালট দখল করে পারিবারি কবরস্থানের প্রাচীর নির্মান: অবরুদ্ধ সাংবাদিক পরিবার চিরায়ত নিদ্রায় শায়িত হলেন কুনিয়া পাড়া নিবাসী মো: সোহেল রানা ডিসেম্বর নয়, এক্ষুনি আসুন”: শেখ হাসিনাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ মির্জাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে নানা বিতর্ক! আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

জুবায়ের আহমাদ জুয়েল, (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৫৯৩৩ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আসর নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ক্বারী কামাল উদ্দিন খাঁ’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে সমাবেশে মিলিত হয়।

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো: এমদাদুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মোঃ আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং দিগদাইড় ইউনিয়ন শাখার সভাপতি মোঃ দিলোয়ার হোসেন জিহাদী (প্রমুখ)।

বক্তারা বলেন- বিশ্বের সবচেয়ে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে হাজির করতে হবে। সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ইহুদীবাদী ইসরায়েলকে যারা মদদ দিচ্ছে তাদেরকে ধিক্কার জানাই। এছাড়াও বক্তারা ফিলিস্তিনিদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকল মুসলিম রাষ্ট্র প্রধানদের আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..